ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মবের সঙ্গে অন্য কিছু মেলানো যাবে না: আইনমন্ত্রী

ads

মবের সঙ্গে অন্য কিছু মেলানো যাবে না বলে সতর্ক করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।সোমবার (৪ মে) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে তিনি এ সতর্ক করেন। প্রসিকিউশনের বিরুদ্ধে অনিয়মের যে অভিযোগ তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিচারপতিদের বয়স বাড়ানোর পক্ষে তিনি, তবে বিল আনলে বিচারপতিদের বয়সসীমা ৬৭ থেকে ৬৫ করার বিষয়ে আলোচনা করা হবে।


আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে প্রধান বিচারপতি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিই তার প্রথম সফর। ট্রাইব্যুনালে পৌঁছালে প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।


এরপর আইনমন্ত্রী সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসকক্ষে প্রবেশ করেন এবং ট্রাইব্যুনালের বিচারিক পরিবেশ ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।

ads
ads
ads

Our Facebook Page